শুনতে অদ্ভুত মনে হলেও কাগজে হাত কেটে যেতে পারে। অফিসে কাজ করার সময়, পড়ার টেবিলে বই বা খাতা পাতা ওলটানোর সময় কিংবা কোনো নতুন কাগজ ঠিক করার মুহূর্তে হঠাৎ করেই আঙুল কেটে যেতে পারে। এই ছোট ও হালকা কাটাছেঁড়া তেমন বড় কোনো বিপদ না আনলেও, কাজ করার সময় এটি বেশ অস্বস্তি ও জ্বালাপোড়া তৈরি করে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কী করা উচিত বা ঘরে বসেই–বা কীভাবে এর যত্ন নেওয়া যায়, তা জেনে রাখা খুব জরুরি।
কিন্তু ঠিক কী কারণে এই ছোট একটা আঘাতে এত বেশি ব্যথা হয়, তা কি কখনো ভেবে দেখেছ?বেশি ব্যথা লাগার কারণআমাদের পুরো শরীরে শত শত স্নায়ু বা নার্ভ ছড়িয়ে আছে। তবে মজার ব্যাপার হলো, হাত ও আঙুলের মাথায় এই স্নায়ুর শেষপ্রান্তগুলো খুব কাছাকাছি ও ঘন হয়ে সাজানো থাকে। শরীরের অন্য যেকোনো জায়গার চেয়ে আমাদের আঙুলে স্পর্শ বা ব্যথা পাওয়ার অনুভূতি বোঝার ক্ষমতা সবচেয়ে বেশি। ২০১৪ সালের এক গবেষণাতেও এই তথ্য প্রমাণিত হয়েছে।
যেহেতু হাত ও আঙুলে স্নায়ুর ঘনত্ব অনেক বেশি থাকে, তাই কাগজ দিয়ে একটুখানি কাটলেও তাতে ব্যথা অনেক বেশি লাগে।পাশাপাশি, হাত ও আঙুলের ভেতরে রক্তনালি বা কৈশিক নালিগুলোও খুব ঘন হয়ে থাকে।
সূত্র: প্রথম আলো

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন