যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ৪৫ কোটি ডলার অনুদান দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। দেশটির নির্বাচনী ইতিহাসে কোনো ব্যক্তির এটাই সর্বোচ্চ রাজনৈতিক অনুদান। তবে বিপুল অর্থ খরচ করেও ডেমোক্র্যাটদের বড় জয় ঠেকাতে পারেননি তিনি।
এই পরিস্থিতিতে তাঁর ব্যবসা–বাণিজ্যে প্রভাব পড়বে, এমন শঙ্কা তৈরি হয়েছে।নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা গেল, বুধবার টেসলার শেয়ারের দাম ৪ দশমিক ৯ শতাংশ ও স্পেসএক্সের ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে। ফলে তাঁর সম্পদ কমেছে ৩ হাজার ৪৫০ কোটি ডলার। ফোর্বসের হিসাবে, মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭২০ কোটি ডলার।নির্বাচনের পর ইলন মাস্কের রাজনৈতিক তৎপরতায় পরিবর্তন দেখা যাচ্ছে।
এক্সে রাজনৈতিক পোস্ট কমিয়ে তিনি এখন নিজের এআই প্রতিষ্ঠান এক্সএআইয়ের চ্যাটবট গ্রকের প্রচারে বেশি মনোযোগ দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো

সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের
খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য
নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল
খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী
বড় বাজার ঘিরেই চলছে খুলনার ব্যবসা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন