advertisement

বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার

বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার
ভারতের হয়ে জোড়া গোল করেন সুহাইল ভাট
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারত ৩ : ২ পাকিস্তানম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান। এতে শেষ মুহূর্তে জয়ের আশা জেগেছিল দলটির সমর্থকদের মনে। কিন্তু প্রথমার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত। শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান।জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এই ম্যাচে ভারতের জয়ের নায়ক সুহাইল আহমদ ভাট।

একসময় যিনি মাঠের পাশে দাঁড়িয়ে বল কুড়িয়ে দিতেন, সেই সুহাইলই আজ ভারতের জাতীয় দলের হয়ে গোল করছেন। বলবয় থেকে গোলশিকারি হয়ে ওঠার গল্পটা যেন নিজের খেলাতেই নতুন করে লিখলেন তিনি।ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ছোটবেলায় মাঠের পাশে বল কুড়িয়ে দিতেন বলবয় সুহাইল। গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকতেন, যাতে বল বাইরে চলে গেলে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়। সেই মাঠের পাশ থেকে তিনি এখন ভারতের জাতীয় দলে।

২০২৫ সালের জুনে থাইল্যান্ডের বিপক্ষে ভারতের সিনিয়র দলে অভিষেক হলেও প্রথম ম্যাচে গোলের দেখা পাননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড আবার কি একই ভুল করল বাংলাদেশ আবার কি একই ভুল করল বাংলাদেশ তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান
advertisement

ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সারসহ আটক ৮

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভোলার তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
ধর্মীয় সম্প্রীতির গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জাতীয় পরিচয়কে দুটি বড় ভাগ করার চেষ্টা আমরা দেখতে পাই। একটি হলো ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। এর মূল কথা—আমরা বাঙালি, কারণ আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি হাজার বছরের, আমাদের ভূখণ্ড এই বদ্বীপ। ধর্ম এখানে ব্যক্তিগত বিষয়। ১৯৭২ সালের সংবিধানে এই চিন্তাকেই রাষ্ট্রের চার মূলনীতির একটি করা হয়েছিল।দ্বিতীয়টি ইসলামি পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের।

এর মূল কথা—আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমাদের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের বড় ভিত্তি হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। এ ধারাটি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমে শক্তিশালী হয়েছে। রাজনীতির মাঠে প্রথম সংজ্ঞাটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। দ্বিতীয়টি ১৯৭৫–এর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জড়িয়ে আছে বলে ধরে নেওয়া হয়।

গত ৫৫ বছর আমরা অনেকটা এই দুই মেরুতেই দেশকে বুঝেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বেলা ১১টার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি বিজিবি–৭ ব্যাটালিয়নের অধীন বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজিবি জানায়, এর আগে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলমের বাঁ হাতের আঙুলে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন