ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৪ (জাঙ্গু ১১১*, উইকহ্যাম ৬১, গ্রিভস ৩৫*, জশুয়া ১২, কিং ৯; তাসকিন ২/৬১, হাসান ২/৫৮)।প্রথম দিনের খেলা আলোকস্বল্পতায় একটু আগেভাগে শেষ হয়ে গেল বলে; নয়তো হিসাবটা আরেকটু পরিষ্কার হতো। পেসার আর স্পিনারদের পারফরম্যান্সের ব্যবধানটাও স্পষ্ট হতো আরও।
অবশ্য মাত্র তো প্রথম দিন শেষ হলো, সামনে অন্য রকম হতেও পারে।তবে সিলেট টেস্টের একাদশ নির্বাচনের হিসাবে যে বাংলাদেশ একটু ভুল করে ফেলেছে, তা বোঝার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সারা দিনে হতে পারা ৭০ ওভারের খেলাই যথেষ্ট। মিরপুর টেস্টে তিন স্পিনার খেলিয়েও সাফল্য পায়নি বাংলাদেশ। সিলেটেও সেই ভুলের পুনরাবৃত্তি করে এরই মধ্যে গুনতে শুরু করেছে মাশুল।ওয়েস্ট ইন্ডিজ আজ দিন শেষে করেছে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান নিয়ে।
সমান ১৪ ওভার করে বল করে তাদের সব কটি উইকেটই নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
সূত্র: প্রথম আলো

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড
বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার
তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন