advertisement

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো
প্রথম ৫ ওভারের মধ্যেই ২ উইকেট নেন তাসকিন আহমেদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘কী পরিমাণ যে ঘামাচ্ছিল ভাই…’ সংবাদ সম্মেলন ছেড়ে যেতে যেতে কথাটা বলছিলেন তাসকিন আহমেদ। তবু হাল ছাড়েননি, সারা দিনে ১৪ ওভার বোলিং করেছেন। সিলেট টেস্টে তাঁর হাত ধরে বাংলাদেশ দুর্দান্ত শুরুও পেয়েছিল। নিজের প্রথম ৫ ওভারেই এনে দেন ২ উইকেট।কিন্তু প্রতি ওভারেই ঘামানো শরীর নিয়ে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে দেখা যায় তাঁকে, সেখানেই ঘাম মুছে তাসকিন তৈরি হয়েছেন পরের ওভারের জন্য।

২ উইকেট নিয়ে ৭ ওভারের প্রথম স্পেলটা তাসকিন যখন শেষ করেন, উইকেটে তখনো পেসারদের বল মুভ করছে। কিন্তু দুই পেসারের একাদশ সাজানো বাংলাদেশকে তখন বোলিংয়ে নিয়ে আসতে হয় স্পিনারদের।এ নিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে হতাশার কথা শোনা গেল তাসকিন আহমেদের কণ্ঠেও, ‘একপর্যায়ে মনে হয়েছে যে আরেকজন পেসার থাকলে হয়তো ভালো হতো।

কারণ, সকালের এক ঘণ্টার ময়েশ্চার ঠিকঠাক কাজে লাগাতে পেরেছিলাম আমরা, তখন মনে হচ্ছিল যে আরেকজন পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত।’একাদশে আরেকজন পেসার থাকলে প্রথম সেশনেই আরও এক–দুটি উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলা যেত বলে বিশ্বাস তাসকিনের, ‘আমাদের তখন যেভাবে বল মুভ করছিল আরও দু–একটা উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল (একজন পেসার থাকলে)।’প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের সবগুলোই পেয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন।একাদশে একজন বাড়তি পেসার না রাখার আফসোসটা তাই আরও বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড আবার কি একই ভুল করল বাংলাদেশ আবার কি একই ভুল করল বাংলাদেশ বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান
advertisement

ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সারসহ আটক ৮

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভোলার তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
ধর্মীয় সম্প্রীতির গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জাতীয় পরিচয়কে দুটি বড় ভাগ করার চেষ্টা আমরা দেখতে পাই। একটি হলো ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। এর মূল কথা—আমরা বাঙালি, কারণ আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি হাজার বছরের, আমাদের ভূখণ্ড এই বদ্বীপ। ধর্ম এখানে ব্যক্তিগত বিষয়। ১৯৭২ সালের সংবিধানে এই চিন্তাকেই রাষ্ট্রের চার মূলনীতির একটি করা হয়েছিল।দ্বিতীয়টি ইসলামি পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের।

এর মূল কথা—আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমাদের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের বড় ভিত্তি হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। এ ধারাটি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমে শক্তিশালী হয়েছে। রাজনীতির মাঠে প্রথম সংজ্ঞাটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। দ্বিতীয়টি ১৯৭৫–এর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জড়িয়ে আছে বলে ধরে নেওয়া হয়।

গত ৫৫ বছর আমরা অনেকটা এই দুই মেরুতেই দেশকে বুঝেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বেলা ১১টার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি বিজিবি–৭ ব্যাটালিয়নের অধীন বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজিবি জানায়, এর আগে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলমের বাঁ হাতের আঙুলে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন