নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিনদিনের জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা।প্রায় ৬০ জন নারী উদ্যোক্তার সৃজনশীল পণ্য নিয়ে আজ ৫ নভেম্বর রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে এ আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।বিআইএম প্রাঙ্গণে মেলা উদ্বোধন করছেন অতিথিরাবৃহস্পতিবার সামিট ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারসচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।
বিশেষ অতিথি ছিলেন ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য নাসরিন ফাতেমা আউয়াল।নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচিগুলো গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে প্রচারণার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সহায়তা করবে বলে জানান মাহবুবা ফারজানা।
সূত্র: প্রথম আলো

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন