ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ মামলার তদন্ত শুরুর নির্দেশ দিল কেরলম সরকার। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর কংগ্রেসশাসিত কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা গতকাল বুধবার ওই নির্দেশ দেন।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে কেরল সরকারের পূর্তসচিব থাকাকালে এক সড়ক প্রকল্পের বকেয়া বিল মেটানোর বিনিময়ে তিনি দুই কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন।অভিযোগ, যে ব্যক্তির কাছে ঘুষ চাওয়া হয়েছিল, তিনি ছিলেন মালয়েশিয়ার এক সংস্থার কর্তা। তিনি আত্মহত্যা করেছিলেন। সুইসাইড নোটে ঘুষ চাওয়ার জন্য তিনি জ্ঞানেশের নামও উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ঘুষ না দেওয়া হলে পূর্ত দপ্তর টাকা আটকে রাখবে বলেছিল।
ওই সড়ক প্রকল্পের দায়িত্বে ছিল সেই সংস্থাই।গত মাসে জ্ঞানেশের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের
মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ
মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের নেতৃত্বের প্রতি ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ?
যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে
টরন্টোতে ফুড ডেলিভারি চালকদের বিক্ষোভ, ন্যায্য মজুরি ও কাজের পরিবেশের দাবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন