advertisement

জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব

জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফ্যাশনে কখনো কখনো খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। সঠিক রং, মানানসই পোশাক আর সামান্য কিছু অ্যাকসেসরিজেই তৈরি হতে পারে নজরকাড়া লুক। তেমনই এক ক্যাজুয়াল স্টাইলিশ সাজে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।পরনে হালকা আকাশি নীল রঙের কো-অর্ড সেট। সঙ্গে কালো হ্যান্ডব্যাগ, মিনিমাল অ্যাকসেসরিজ আর ন্যাচারাল গ্ল্যাম মেকআপ।

সব মিলিয়ে লুকটি যেমন আরামদায়ক, তেমনি আধুনিক ও ফ্যাশনেবল।প্যাস্টেল ব্লু কো-অর্ড সেটে স্নিগ্ধ স্টাইলমিথিলার পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক এর রং ও কাট। হালকা আকাশি নীল রঙের ফিটেড কো-অর্ড সেটটি তৈরি হয়েছে ম্যাচিং টপ ও লেগিংস দিয়ে। টপটির কাট বেশ স্টাইলিশ। সামনের অংশে রয়েছে ডিপ ভি-নেকলাইন, যা পোশাকে এনেছে আধুনিক ছোঁয়া। লম্বা হাতার জিপারযুক্ত জ্যাকেটটি খোলা রেখে পরেছেন তিনি।

ফলে ভেতরের টপের নকশাও স্পষ্ট হয়ে উঠেছে।অন্যদিকে, শরীরের সঙ্গে মানানসই ফিটেড লেগিংস পুরো পোশাককে দিয়েছে পরিপাটি ও স্পোর্টি লুক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কিসের আশঙ্কা জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কিসের আশঙ্কা ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
advertisement

ভিডিও ভাইরালের পর জামায়াত নেতার পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ নগর জামায়াতে ইসলামীর এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার রুকন পদ স্থগিত করেছে দলটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত

শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে আজ সোমবার বিভিন্ন শিল্প এলাকার অন্তত ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ তৈরি পোশাকশিল্পের। গতকাল রোববার ৫২৯ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়। মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকেরা গত সপ্তাহ থেকে আন্দোলনে নামেন। এর মধ্যে গতকাল পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়।

সেদিনই গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় শ্রমিকদের।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, আজ ৬৭৯ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান।

এর মধ্যে মিরপুরের ৬৫, গাজীপুরের ৩৮২, সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার ৯ কারখানা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান
আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জে বাড়িঘর ভাঙতে বুলডোজার ব্যবহারের দৃশ্য। ১ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। অনেক বছর ধরে এলাকাটিতে থাকা বসতিগুলো উচ্ছেদ করতে রোববার সেখানে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করা হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আইজিপি অখিলেশ কুমার সিং ও ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ অভিযান তদারকি করেন।দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় অবশিষ্ট ১৫০ বিঘা জমিতে এখনই উচ্ছেদ অভিযান চালানো হয়নি। জমিটি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

তাঁর ভাষ্য, এতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।দিবাকর নাথের দাবি, এখানকার বাসিন্দারা বিভিন্ন ধাপে জমিটি জবরদখল করেছিলেন এবং তাঁদের অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন