advertisement

নিষিদ্ধ হলেও গোপনে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে যেভাবে

নিষিদ্ধ হলেও গোপনে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে যেভাবে
বিটকয়েন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্রিপ্টোকারেন্সি মূলত ব্লকচেইন নামের একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কে লেনদেন করা হয়। এখানে প্রচলিত ব্যাংকের মতো কোনো একক প্রতিষ্ঠান প্রতিটি লেনদেন অনুমোদন করে না। একজন ব্যবহারকারীর ডিজিটাল ওয়ালেট থেকে অন্য একটি ওয়ালেটে ক্রিপ্টো পাঠানো হয়। নেটওয়ার্কের কম্পিউটারগুলো সেই লেনদেন যাচাইয়ে মাধ্যমে ব্লকচেইনে যুক্ত করে। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েনে লেনদেন না করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সেখানে বলা হয়, ভার্চ্যুয়াল মুদ্রা কোন দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিধায় এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতিও নেই। অথচ আন্তর্জাতিক ব্লকচেইন অ্যানালিটিকস প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, তৃণমূল পর্যায়ে ক্রিপ্টো ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলাদেশ অন্যতম।

আইনগত কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে দেশের লাখ লাখ তরুণ ও ফ্রিল্যান্সার প্রতিদিন শতকোটি টাকার ক্রিপ্টো লেনদেন করছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।লেনদেন হয় যেভাবেবাংলাদেশে সাধারণ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো পিয়ার–টু–পিয়ার বা পিটুপি লেনদেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
advertisement

কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার অনশন, চান বসতভিটার নিরাপত্তা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, হামলার ঘটনায় বিচার এবং বরাদ্দ পাওয়া সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প

কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প
কেমব্রিজের কিংস কলেজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভূত নিয়ে কৌতূহল কেবল আমাদের নয়, পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে থেকে গেছে প্রজন্ম থেকে প্রজন্মে। আজকের এআইয়ের যুগে এসেও এর ব্যতিক্রম হয়নি; বরং ভূত এখন উদ্‌যাপনের বিষয়। তবে ক্রিস্টোফার রাউন্ডের মতো এমন কাহিনি আছে ইংল্যান্ডের নানা জায়গায়।ইংল্যান্ডের হাজার বছরের ইতিহাসের আনাচকানাচে ছড়িয়ে আছে অসংখ্য ভৌতিক উপকথা।

প্রায় প্রতিটি শহরেই রয়েছে এমন কিছু প্রাচীন গির্জা, প্রশাসনিক ভবন, দুর্গ কিংবা রেলস্টেশন, যেগুলো ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে অদ্ভুত সব ভূতের গল্প। কোথাও পরিত্যক্ত কোনো রেলস্টেশনের প্ল্যাটফর্মে মধ্যরাতে শোনা যায় অদৃশ্য কারও পায়ের শব্দ, কোথাও আবার শতাব্দীপ্রাচীন কোনো গির্জার ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে থাকে অশরীরী উপস্থিতির গল্প।কেমব্রিজের কিংস কলেজযুক্তরাজ্যে বর্তমানে আমার বসবাস কেমব্রিজ শহরে।

হাজার বছরের বেশি সময়ের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই শহর একদিকে যেমন জ্ঞানচর্চা, দর্শন ও বিজ্ঞানের তীর্থস্থান; অন্যদিকে এর প্রাচীন অলিগলি, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলেজ, নিস্তব্ধ বাগান আর পাথরের দেয়ালঘেরা পথের পরতে পরতে জমে আছে নানা গল্পকাহিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর–১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ তাঁদের সরাতে গেলে বেলা সোয়া ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আধা ঘণ্টা উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বারবার অনুরোধ করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন