advertisement

লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো

লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে। তবে এর নিচে আগের নাম প্রজাপতি কিংবা পরিস্থান লেখাও পড়া যাচ্ছে।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘কোম্পানি এখনো কিছুই দেয়নি। কোনো টিকিট হয়নি, তারা দিলে আমরা টিকিট দিয়ে যাত্রী নিব। আমরা চাই, নতুন ব্যবস্থা ভালোভাবে কার্যকর করা হোক।’ কথাগুলো বলছিলেন পিপিবি নামের সদ্য গঠিত নতুন বাস কোম্পানির এক বাসচালকের সহকারী বিল্লাল হোসেন। এই বাসের আগের নাম ছিল পরিস্থান পরিবহন। রোববার থেকে বাসটির ওপর নতুন স্টিকার টানানো হয়েছে।

রাজধানীর আবদুল্লাহপুর বা ধউর থেকে ঘাটারচর রুটে চলাচলের জন্য ঢাকা শহরের পূর্বাংশে চলাচলের জন্য গঠিত হয়েছে প্রজাপতি, পরিস্থান ও বিকাশ পরিবহনের সমন্বয়ে গঠিত নতুন এই বাস কোম্পানি-পিপিবি পরিবহন। বাস রুট রেশনালাইজেশন (কোম্পানিভিত্তিক বাস সেবা) উদ্যোগের আওতায় গঠিত ছয়টি রুটের একটিতে চলাচল করা এই বাসগুলোর নতুন নিয়ম মানার কথা।

তবে বাসের স্টিকার বা নাম পরিবর্তন ছাড়া আর কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি।লক্কড়ঝক্কড় বাসে নতুন স্টিকার সরেজমিনে আজ সোমবার দুপুর থেকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে সংসারের খরচ বাড়ছে, সঞ্চয় ধরে রাখবেন যেভাবে বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ প্রযুক্তির জগৎ ছেড়ে আনার চাষ, বদলে গেল শিবলীর জীবন প্রযুক্তির জগৎ ছেড়ে আনার চাষ, বদলে গেল শিবলীর জীবন
advertisement

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/teste-prthm-iningse-400-raner-gurutw

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bzangk-theke-tattkshnik-rrin-pawa-zabe-kara-paben-ei-subidha

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন