বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড)।
সূত্র: প্রথম আলো

নিষিদ্ধ হলেও গোপনে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে যেভাবে
শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা
মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন