ক্রিকেট মাঠে রাজা অনেক দেখেছি আমরা। কেউ ব্যাট হাতে রাজত্ব করেন, কেউ বল হাতে। কেউ আবার অধিনায়কত্বের সিংহাসনে বসে থাকেন বছরের পর বছর। তবে অ্যান্টিগায় গতকাল এক অদ্ভুত রাজদর্শন হয়ে গেল। একজন সত্যিকারের রাজা, অন্যজন ব্যাটিংয়ের রাজা। একজনের নাম চার্লস, অন্যজন স্যার ভিভিয়ান রিচার্ডস। দুজনের দেখা হলো এমন এক মাঠে, যে মাঠের নামও আবার ভিভ রিচার্ডসের নামে!
কিং ভিভের সঙ্গে দেখা হলো ব্রিটেনের কিং চার্লসের!অ্যান্টিগার জাতীয় স্টেডিয়ামে গতকাল উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাঁদের এই সফর। আর সেখানে রাজাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের চার কিংবদন্তি।
স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার কার্টলি অ্যামব্রোস, স্যার অ্যান্ডি রবার্টস ও স্যার রিচি রিচার্ডসন।চারজনই ক্রিকেটের রাজদরবারের মানুষ।
সূত্র: প্রথম আলো

সিনিয়রদের সঙ্গে শান্তর সম্পর্ক কেমন?
ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের পার্থক্য
দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন
কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন