advertisement

আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা

আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা
সোনা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টানা দুই দফা কমার পর আজ দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সোনার দাম বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।এ নিয়ে গত ছয় দিনের মধ্যে পাঁচবার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় মোট ৩ হাজার ৮৪৯ টাকা।

এরপর শুক্র ও শনিবার সোনার দাম টানা কমে। ওই দুই দিনে দাম কমে মোট ৭ হাজার ১১৫ টাকা। আজ আবার দাম বাড়ল।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে
advertisement

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।উড়োজাহাজের আরোহী যাত্রী ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে। বাহামাগামী উড়োজাহাজটি আকাশ থেকে ছিটকে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

সড়কে তৈরি হওয়া বড় গর্তের চারপাশে পিচ ও কংক্রিটের টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলছিল। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে ইঞ্চি পরিমাপ দূরে উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

দুর্ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে

অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জন চাকরির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ থেকে। ২৩ নভেম্বর ২০২৬-এ আবেদন শেষ হবে।

পদের নাম ও সংখ্যা ১. ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা: ১০ বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২২. অফিস সহকারয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১২বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০৩. অফিস সহায়কপদসংখ্যা: ১৩বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০বয়সসংক্রান্ত তথ্যআবেদনকারীর বয়স ১ নভেম্বর সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।চলতি বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগ, অনুমোদন ৪ হাজার এসআই আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন