advertisement

দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী

দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী
আলু ও পেঁয়াজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে এক বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় ছয় লাখ টন। সেই সঙ্গে বেড়েছে আমন ধান, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন। তবে একই সময়ে আলু উৎপাদন কমেছে প্রায় তিন লাখ টন। গম উৎপাদনও কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কৃষি বিভাগের ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৩২ লাখ ২১ হাজার টন, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ২০ হাজার টনে। অর্থাৎ এক বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ৫ লাখ ৯৯ হাজার টন বা ১৮ দশমিক ৬ শতাংশ।আলোচ্য সময়ে পেঁয়াজ আবাদের জমির পরিমাণও বেড়েছে। আগের অর্থবছরে যেখানে ৫ লাখ ৩৫ হাজার ৫৯৯ একর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৮৭ একরে।

পেঁয়াজের উৎপাদন বাড়ায় চলতি অর্থবছরে দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।পেঁয়াজের পাশাপাশি রসুন ও শীতকালীন মরিচের উৎপাদনও বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যাল... নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ নিরাপত্তাঝুঁকিতে ভাঙা হবে ভবন, প্যাসিফিক জিনসের একটি ইউনিট বন্ধ
advertisement

ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ হয়ে আগুন জ্বলছে। গত ২৭ অক্টোবর উপজেলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
রিয়ালকে প্রথম গোল এনে দেওয়ার পর ডিন হাউসেনের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রেসিং ০: ৩ রিয়াল মাদ্রিদগত সপ্তাহটা মোটেই ভালো যায়নি কিলিয়ান এমবাপ্পের। তবে খারাপ সেই কাটিয়ে ওঠার পথে প্রথম ম্যাচটা হাসিমুখেই শেষ করলেন রিয়াল মাদ্রিদ তারকা। লা লিগায় আজ রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছেন এমবাপ্পে।গত সোমবার রাতে ব্যালন ডি’অরে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে দ্বিতীয় হয়েছে।

এর পর চীনের সাবেক শীর্ষ নেতা মাও সেতুংকে নিয়ে করা এক রসিকতার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় ওঠে। পরে ক্ষমা চাইতে বাধ্য হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। ঘটনার জেরে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচটিসহ স্প্যানিশ লিগের কোনো খেলা সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।ও সব ভুলে মাঠে় দারুণ খেলেছে মাদ্রিদ। সার্দিনেরো স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

মাতেও প্রাতোর হালকা বাধার মুখে বক্সে পড়ে যান এমবাপ্পে, আদায় করে নেন পেনাল্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আবুধাবি থেকে বাংলাদেশে আনা সোনার ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুই অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন