advertisement

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোকে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে আল নাসর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান গেছে আল নাসর। তবে দলের সঙ্গে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে তাশখন্দে স্বাগতিক দেশটির ক্লাব পাকতাকোরের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে ছাড়াই খেলতে হবে আল নাসরকে।রোনালদো ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তাশঙ্কার কারণেই পর্তুগিজ মহাতারকাকে তাশখন্দে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল।

পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয় মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
advertisement

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি বছর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২৭ বছর আগের কথা। ১৯৯৯ সালে এসএসসি পাস করেছিলেন মো. আমিনুল ইসলাম। এরপর জীবনের ব্যস্ততায় পড়াশোনায় ছেদ পড়ে। একসময় নির্বাচিত হন জনপ্রতিনিধিও। একে একে কেটে যায় অনেকগুলো বছর। কিন্তু মনের ভেতরে উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছাটা বেঁচে ছিল। অবশেষে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিলেন তিনি। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন আমিনুল।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তিন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। চলতি বছর তাঁর স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীন একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

একই বছরে পরিবারের তিন সদস্যের পরীক্ষায় পাস করার আনন্দে তাঁদের বাড়িতে এখন অন্য রকম উৎসবের আমেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভাবুক সম্রাট

ভাবুক সম্রাট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এতটুকু রাস্তা এত ভাড়া?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?
রাতজাগা ফোন ঘুম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাতে দেরি করে ঘুমাতে যান। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েও ক্লান্তি কাটে না। আবার সপ্তাহের একেক দিন ঘুমানোর সময়ও একেক রকম। বিষণ্নতায় ভোগা অনেক মানুষেরই এমন অভিজ্ঞতা হয়। এত দিন ঘুমের এসব সমস্যাকে বিষণ্নতার লক্ষণ হিসেবে দেখা হয়েছে।

কিন্তু অস্ট্রেলিয়ার একদল গবেষক বলছেন, কিছু মানুষের ক্ষেত্রে শরীরের স্বাভাবিক ঘড়ির ছন্দে গোলমালই বিষণ্নতার পেছনে ভূমিকা রাখতে পারেঅস্ট্রেলিয়ার একদল গবেষক বলছেন, কিছু মানুষের ক্ষেত্রে শরীরের স্বাভাবিক ঘড়ির ছন্দে গোলমালই বিষণ্নতার পেছনে ভূমিকা রাখতে পারেগবেষকেরা বিষণ্নতার সম্ভাব্য এই নতুন ধরনের নাম দিয়েছেন ‘সারকাডিয়ান ডিপ্রেশন’ বা শরীরের জৈবিক ঘড়ির সঙ্গে সম্পর্কিত বিষণ্নতা।

তবে এটি এখনো চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত আলাদা কোনো ধরন নয়।শরীরের ঘড়ির সঙ্গে বিষণ্নতার সম্পর্ক কী আমাদের শরীরে একটি স্বাভাবিক ঘড়ি আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন