যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের দুই কক্ষের মধ্যবর্তী নির্বাচনে একের পর এক বড় জয়ের পর ডেমোক্রেটিক পার্টির সমাজতন্ত্রপন্থীরা বড় বিজয়ী হিসেবে আলোচনায় এসেছেন। এখন তাঁদের নতুন একটি দল কংগ্রেসে যাচ্ছে।এই বছর প্রধান প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হাতে গোনা কয়েকজন প্রার্থী ছিলেন ‘ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ)’–এর সদস্য।
তাঁরা নিজেদের ডেমোক্রেটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।গত বছর নিউইয়র্ক নগরের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হন। তাঁর এই জয় ডিএসএর উত্থানে দ্রুত গতি দেয়। এরপর এই বছর তাঁরা কংগ্রেসের দলীয় প্রাথমিক বাছাই (প্রাইমারি) নির্বাচনে একের পর এক জয়ী হন।সমাজতন্ত্রীদের বেশির ভাগ জয় এসেছে ডেমোক্র্যাটদের নিরাপদ আসনগুলোয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি প্রচারে প্রার্থীরা মূলধারার ডেমোক্র্যাটদের পরাজিত করেছেন।
এরপর সাধারণ নির্বাচনে বামপন্থীদের এই প্রার্থীরা কেমন ফল করবেন, তা ছিল বড় পরীক্ষা।নিউইয়র্ক থেকে নির্বাচিত ক্লেয়ার ভালদেজ।
সূত্র: প্রথম আলো

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন