advertisement

সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়

সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
মুঠোফোনের সিম
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুঠোফোনে হঠাৎ নেটওয়ার্ক উধাও। ভাবছেন সাময়িক যান্ত্রিক ত্রুটি? অথচ এই সুযোগেই আপনার ব্যাংক হিসাব থেকে গায়েব হয়ে যেতে পারে জমানো সব টাকা, হাতছাড়া হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। সাইবার অপরাধের দুনিয়ায় উদ্বেগজনক এই কৌশলের নাম ‘সিম সোয়াপিং’।

সম্প্রতি এক চক্রের বিরুদ্ধে সিম সোয়াপিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ ওঠার পর এই প্রতারণা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই কৌশলে গ্রাহকদের প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার খোয়া গেছে।সিম সোয়াপিং আসলে কী?সিম সোয়াপিং একধরনের সাইবার প্রতারণা।

এ পদ্ধতিতে অপরাধীরা মুঠোফোন সেবাদাতাকে ভুল তথ্য দিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত ফোন নম্বর নিজেদের নিয়ন্ত্রণে থাকা অন্য একটি সিম কার্ডে স্থানান্তর করে নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ
advertisement

ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সারসহ আটক ৮

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভোলার তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
ধর্মীয় সম্প্রীতির গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জাতীয় পরিচয়কে দুটি বড় ভাগ করার চেষ্টা আমরা দেখতে পাই। একটি হলো ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। এর মূল কথা—আমরা বাঙালি, কারণ আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি হাজার বছরের, আমাদের ভূখণ্ড এই বদ্বীপ। ধর্ম এখানে ব্যক্তিগত বিষয়। ১৯৭২ সালের সংবিধানে এই চিন্তাকেই রাষ্ট্রের চার মূলনীতির একটি করা হয়েছিল।দ্বিতীয়টি ইসলামি পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের।

এর মূল কথা—আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমাদের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের বড় ভিত্তি হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। এ ধারাটি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমে শক্তিশালী হয়েছে। রাজনীতির মাঠে প্রথম সংজ্ঞাটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। দ্বিতীয়টি ১৯৭৫–এর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জড়িয়ে আছে বলে ধরে নেওয়া হয়।

গত ৫৫ বছর আমরা অনেকটা এই দুই মেরুতেই দেশকে বুঝেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বেলা ১১টার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি বিজিবি–৭ ব্যাটালিয়নের অধীন বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজিবি জানায়, এর আগে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলমের বাঁ হাতের আঙুলে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন