advertisement

মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক

মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক
মুক্ত পে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক। নতুন প্ল্যাটফর্মটির মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস পর্যন্ত বাড়তি চার্জ ছাড়াই টাকা পাঠানো ও বিল পরিশোধ করা যাবে প্ল্যাটফর্মটিতে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন লেনদেনে বাড়তি সময়, কষ্ট ও খরচ থেকে গ্রাহকদের মুক্তি দিতে মুক্ত প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

আর বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট–সংযোগবিহীন সাধারণ মুঠোফোন থেকে *৫২৫# ডায়াল করে এ সেবা নিতে পারবেন।‘মুক্ত পে’র মাধ্যমে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব অপারেটরের নম্বরে মোবাইল রিচার্জ করা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ চালুর উদ্যোগ নেবে আইসিটি বিভাগ হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন ৪ সুবিধা হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন ৪ সুবিধা বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে ই-সিমের সঙ্গে প্রচলিত সিমের পার্থক্য কী ই-সিমের সঙ্গে প্রচলিত সিমের পার্থক্য কী
advertisement

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রোদ কিংবা বৃষ্টিতে পথচারীদের স্বস্তির জন্য নিজের কষ্টে অর্জিত টাকায় সড়কের পাশে যাত্রীছাউনি ও শৌচাগার বানিয়েছেন গাজীপুরের বাবুল শেখ। মানুষের অপবাদ উপেক্ষা করে নিঃস্বার্থ মানবসেবায় পরম শান্তি খুঁজে পান মানুষটি। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাঁর কোরআন পাঠ শুনতে নেমে এসেছিলেন ফেরেশতা

যাঁর কোরআন পাঠ শুনতে নেমে এসেছিলেন ফেরেশতা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কোরআন পাঠ শুনতে ফেরেশতারা সমবেত হন, নবীজির যুগে ঘটে যাওয়া এক সাহাবির জীবনের ঘটনা এর উজ্জ্বল প্রমাণ।নিঝুম রাতে তিনি কোরআন পড়ছিলেন আর সেই তা শুনতে আকাশ থেকে নেমে এসেছিলেন এক দল ফেরেশতা। তাঁর নাম উসাইদ ইবনে হুজাইর (রা.)।সুরা বাকারা পাঠউসাইদ ছিলেন আনসার সাহাবিদের একজন। একরাতে তিনি ঘোড়ার আস্তাবলের কাছে বসে সুরা বাকারা পড়ছিলেন। পাশেই শুয়ে ছিল তাঁর ছোট ছেলে ইয়াহইয়া।চারদিকে রাতের নীরবতা।

সেই নিস্তব্ধ পরিবেশে ধ্বনিত হচ্ছিল আল্লাহর বাণী।হঠাৎ তাঁর ঘোড়াটি লাফাতে শুরু করল। তিনি পড়া থামিয়ে দিলেন, ঘোড়াও শান্ত হলো। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলেন। ঘোড়াটিও আবার অস্থির হয়ে উঠল।তিনি থেমে গেলেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। এবার তাঁর আশঙ্কা হলো, ঘোড়াটি ছেলেকে পায়ের নিচে পিষে ফেলতে পারে। তাই তিনি পড়া বন্ধ করে ছেলের কাছে গেলেন। তখনই চোখে পড়ল বিস্ময়কর এক দৃশ্য।তারা ফেরেশতা।

তোমার কোরআন পাঠ শুনতে নেমে এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিলেট টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা

সিলেট টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন কারা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেটেও একই কম্বিনেশনতিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না। সিলেটে শীতের আমেজসিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি।

টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদটসসিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

স্বাগতমসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন