advertisement

ডিএসসিসির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকরি

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘গাড়ি চালক’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২ নভেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা অল সোলস ডে: প্রয়াত আত্মাদের স্মরণ করলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রী শাবানার নাম ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রী শাবানার নাম সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২৬ ড্রেনে পড়েছিল পুলিশের ব্যবহৃত শর্টগান ড্রেনে পড়েছিল পুলিশের ব্যবহৃত শর্টগান
advertisement

পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার

পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে যুবদল কর্মী আবু ইউসুফ ওরফে জীবন (২৭) হত্যা মামলায় নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান ওরফে জুয়েল এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে ঢাকা থেকে জিল্লুর এবং কুমিল্লা থেকে তাঁর সহযোগী মো. আরমানকে গ্রেপ্তার করা হয়। নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় গত ২৭ অক্টোবর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবু ইউসুফ।

হামলায় তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসকেরা পা কেটে ফেললেও তাঁকে বাঁচানো যায়নি। পরদিন ২৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন।এ ঘটনায় আবু ইউসুফের বাবা গোলাম নবী বাদী হয়ে জিল্লুরসহ ১৫ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের

১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
সালমান এফ রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, তিনি জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি ও রপ্তানি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।

সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা। তিন মামলায় সালমান এফ রহমানসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় আজ সোমবার ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ঋণ ও ইডিএফ সুবিধা নিয়ে ১৪১ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ৪১৭ কোটি ৪ লাখ টাকা এবং মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদকের অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো নতুন গঠিত হলেও সেগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা অনুমোদন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন