advertisement

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি বছর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২৭ বছর আগের কথা। ১৯৯৯ সালে এসএসসি পাস করেছিলেন মো. আমিনুল ইসলাম। এরপর জীবনের ব্যস্ততায় পড়াশোনায় ছেদ পড়ে। একসময় নির্বাচিত হন জনপ্রতিনিধিও। একে একে কেটে যায় অনেকগুলো বছর। কিন্তু মনের ভেতরে উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছাটা বেঁচে ছিল। অবশেষে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিলেন তিনি। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন আমিনুল।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তিন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। চলতি বছর তাঁর স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীন একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

একই বছরে পরিবারের তিন সদস্যের পরীক্ষায় পাস করার আনন্দে তাঁদের বাড়িতে এখন অন্য রকম উৎসবের আমেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’ ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’ শত বছরের ঐতিহ্য—জামালপুরের মহিষের টক দই, বীজ ছাড়াই জমে যায়! শত বছরের ঐতিহ্য—জামালপুরের মহিষের টক দই, বীজ ছাড়াই জমে যায়! অভুক্ত কুকুর–বিড়ালকে রান্না করে খাওয়ান সালাহউদ্দীন অভুক্ত কুকুর–বিড়ালকে রান্না করে খাওয়ান সালাহউদ্দীন
advertisement

একটি মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যথাসময়ে মজুরি নির্ধারণের ইতিবাচক উদ্যোগের পরও একটি চিহ্নিত মহল গার্মেন্টসশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিত্যক্ত সম্পত্তি নিয়ে দেওয়ানি আদালতে নয়: হাইকোর্ট

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত কোনো সম্পত্তির মালিকানা দাবি কিংবা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের মাধ্যমে রেজিস্টার্ড কবলা দলিলে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাসপাতাল আছে, চিকিৎসা নেই, চুরি হয়েছে ৫০ লাখা টাকার মালামাল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০১৯ সালে ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন, এরপর নির্মাণকাজ শেষ করে ভবন হস্তান্তর-সবই হয়েছে। শুধু শুরু হয়নি হাসপাতালের কার্যক্রম। তিন বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ২০ শয্যা হাসপাতাল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন