advertisement

প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া

প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া
প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন। সোফিয়া, ১ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভাই জয়ী হতে চলেছেন। বুথফেরত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। এরই মধ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজয় স্বীকার করে নিয়েছেন।একাধিক বুথফেরত জরিপের প্রাথমিক হিসাব অনুযায়ী, গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ইয়োতোভা ৫৮ শতাংশ ভোট পেয়েছেন।

তিনি রাশিয়ার সঙ্গে সংলাপের পক্ষে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী।চূড়ান্ত সরকারি ফলাফলও যদি একই থাকে, তবে ইয়োতোভা হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট।ইয়োতোভার প্রতিদ্বন্দ্বী, সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন বলে জানা গেছে।পশ্চিমাপন্থী বিরোধীদের সমর্থন পাওয়া গিউরভ বলেছেন, ফলাফল যা এসেছে, তা মেনে নিতে হবে।গিউরভ আরও বলেন, ‘বুলগেরিয়ার নাগরিকেরা এভাবেই তাঁদের রায় (ভোট) দিয়েছেন।’বুথফেরত জরিপ অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ২৭ থেকে ২৯ শতাংশ।

গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনের তুলনায় এ হার সামান্য বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়... ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট
advertisement

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর। প্রায় ৩৫ ধরনের মিষ্টির মধ্যে দইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বনসাই দেখে মুগ্ধ হয়ে একসময় নিজেই বনসাই বানানো শুরু করেন কুমিল্লার বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। ৪০ বছর ধরে প্রায় ৫০০ বনসাই গড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’
জুনায়েদ ইসলাম ওরফে সিফাত। গত শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনো সেই কারণই জানতে পারলাম না।’—কথাগুলো বলছিলেন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপারের একটি ভাড়া বাসায় গত ২৫ জুন খুন করা হয় জুনায়েদের মা ও তিন বোনকে। পরিবারটির বেঁচে থাকা একমাত্র সদস্য জুনায়েদ।মা ও তিন বোন খুন হওয়ার পর থেকে জুনায়েদ পাশের আরেকটি বাসায় থাকেন।

এলাকায় একটি রড সিমেন্টের দোকানে চাকরি করেন তিনি। সেই দোকানের পাশের একটি কক্ষে গত শনিবার জুনায়েদের সঙ্গে কথা হয়। তিনি জানান, সারা দিন দোকানেই সময় কাটে থাকে। রাতে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর কেবল মা ও তিন বোনের কথা মনে পড়ে তাঁর।জুনায়েদ বলেন, ‘মা ও বোনদের জন্য খুব কষ্ট হয়। প্রতিটি দিন কষ্টে কাটে। এই কষ্ট কাউকে বোঝাতে পারব না। রাতে বাসায় ফিরলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। বিছানায় ছটফট করি, কিন্তু ঘুম আসে না।

মা ও বোনদের স্মৃতি শুধু চোখের সামনে ভাসে।’ তিনি বলেন, ‘প্রতিদিনই মনে হয়, মা ও বোনেরা বুঝি বাসায় আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন