বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার বয়স ছয় দশকের বেশি, যার শুরুটা ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাধ্যমে হয়েছিল। তখন সাংবাদিকদের প্রধান কর্মক্ষেত্রই ছিল সংবাদপত্র। পরে রেডিও ও টেলিভিশনের বিস্তারের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার কাজের পরিধিও বাড়ে। স্বাধীনতার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু হয়।
নব্বইয়ের দশকে এসে এই শিক্ষা পাবলিকের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও। এর মধ্যে বদলে গেছে সংবাদমাধ্যম; বদলে গেছে চলচ্চিত্র ও টেলিভিশনের ধরন। এসেছে অনলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, পডকাস্ট, ওটিটি ও নানা ধরনের ডিজিটাল কনটেন্ট প্রকাশের মাধ্যম। বিজ্ঞাপন ও জনসংযোগের কাজও অনেকখানি চলে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এখন যোগাযোগের জগতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও।
মিডিয়া খাতের পরিধি এভাবে বাড়লেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, গণযোগাযোগ, যোগাযোগ বা চলচ্চিত্র বিষয়ে পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে।
সূত্র: প্রথম আলো

এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স
ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য
আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ
এমপিওভুক্ত শিক্ষকেরা পে স্কেলের আওতায় কবে আসছেন, শিক্ষামন্ত্রী জানালেন ফেসবুকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন