জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন।
এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
সূত্র: প্রথম আলো
একসময় নাম ছিল ফরমোসা, এখন তাইওয়ান। চীনের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিকে আলাদা করেছে তাইওয়ান প্রণালি। তবে সমুদ্রের জল দুই ভূখণ্ডকে আলাদা করলেও তাদের সাংস্কৃতিক বন্ধন আজও অটুট। তাইওয়ানের মানুষের মুখে মুখে এখনো ফেরে প্রাচীন চীনের নানা লোকগল্প। এসব গল্পের অনেকগুলোতেই আছে দার্শনিক কনফুসিয়াসের নৈতিক আদর্শের ছোঁয়া। বিশেষ করে মা–বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও দায়িত্বের গল্পগুলো সেখানে বেশ জনপ্রিয়।
এমনই কিছু গল্প নিয়ে ১৯৭০ সালে ডাকটিকিট প্রকাশ করতে শুরু করে তাইওয়ান। ১৯৭১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় পর্ব। সেই ডাকটিকিটে জায়গা পাওয়া চারটি গল্প শোনাচ্ছেন নিজাম বিশ্বাস। পশুপাখি দিয়ে হালচাষ অনেক দিন আগের কথা। শুন নামে এক কিশোর ছিল। মা–বাবাকে সে খুব ভালোবাসত। কিন্তু তার বাবা ছিলেন ভীষণ একগুঁয়ে। সৎমা ছিলেন চরম রাগী। আর ছোট ভাইটিও কম দুষ্টু ছিল না! তবু কারও ওপর রাগ করত না শুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করত।
মন দিয়ে নিজের কাজ করত।
সূত্র: প্রথম আলো
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বরখাস্তের খবর জানানো হয়।
সেখানে বলা হয়, তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুন অর রশীদ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই তারিখ থেকে তাঁর চাকরি হতে বরখাস্তের আদেশ কার্যকর হবে।
এত দিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন