advertisement

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম (ডানে) ও মহাসচিব নাহিদ হোসেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ই-সিমের সঙ্গে প্রচলিত সিমের পার্থক্য কী ই-সিমের সঙ্গে প্রচলিত সিমের পার্থক্য কী নিষিদ্ধ হলেও গোপনে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে যেভাবে নিষিদ্ধ হলেও গোপনে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হচ্ছে যেভাবে শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা শীর্ষ কয়েকটি ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন মানুষের মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ও আমাদের গ্রামের স্বপ্ন তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
advertisement

কলেজে ১০০ জনের ৬৫ জনই ক্লাসে অনিয়মিত, এইচএসসিতে ধস

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে উপস্থিতি ক্রমেই কমছে। উচ্চমাধ্যমিক তথা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এ সমস্যা আরও বেশি। গড়ে ৩০-৩৫ শতাংশ শিক্ষার্থী ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পভাবনা বাস্তবায়নে অর্থের চেয়ে সৃজনশীলতা বেশি গুরুত্বপূর্ণ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একটি সুন্দর শিল্পভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের চেয়ে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতের আমির বলেছেন, আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। কোন বিপ্লব এটা দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স, অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন?

কোন বিপ্লবে আপনারা ছিলেন?’ আজ সোমবার বেলা আড়াইটায় নগরের দরগাগেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন রুহুল কবির রিজভী। সিলেট জেলা বিএনপি এই সভা আয়োজন করেছে।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপিসবাই বলে আপনারা গুপ্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন