advertisement

মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার

মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার
লক্ষ্মীপুর সদর হাসপাতাল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মারধরে হোসেন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় বাজারে ঘটনাটি ঘটে। হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) পল্লিচিকিৎসক। তাঁর একটি মোটরসাইকেল ১৯ অক্টোবর ধার নেন এলাকার শাকিল নামের এক ব্যক্তি।

১০ মিনিটের জন্য মোটরসাইকেলটি নেওয়া হলেও পরে আর ফেরত দিচ্ছিলেন না শাকিল। এ বিষয়ে স্থানীয় একটি দোকানে দুজনের পরিবারের সদস্যদের নিয়ে সালিস ডাকা হয়। কিন্তু শাকিল সালিসে বসতে রাজি ছিলেন না। এ নিয়ে শাকিলের সঙ্গে গতকাল রাতে সাইফুল ও হোসেন মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাকিল ও তাঁর সঙ্গে থাকা বিপ্লব নামের এক ব্যক্তি হোসেন মিয়াকে মারধর শুরু করেন। এ সময় হোসেন মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সাইফুল ইসলাম বলেন, শাকিল তাঁর বাবার বুকে ও নাকে আঘাত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার: মিডিয়া লিটারেসিতে সহায়তায় তরুণদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার: মিডিয়া লিটারেসিতে সহায়তায় তরুণদের প্রতি তথ্য উ... গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যেভাবে নাম লেখানো যায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যেভাবে নাম লেখানো যায় ব্রিটিশ গোয়েন্দারা কেন পাকিস্তানি মিডিয়াকে রক্ষায় তৎপর ব্রিটিশ গোয়েন্দারা কেন পাকিস্তানি মিডিয়াকে রক্ষায় তৎপর পাঠকের ছবি (২ নভেম্বর ২০২৬) পাঠকের ছবি (২ নভেম্বর ২০২৬) মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে ৫ মামলা, আজও বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে ৫ মামলা, আজও বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা
advertisement

আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যার বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকমের অনুমোদিত সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে স্টেপ ফুটওয়্যার। ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটির।

এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবাডটকমের পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল রোববার ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে এ–সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্টেপ ফুটওয়্যার এক যুগ ধরে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম কমিটি দিলো ইসলামী ছাত্র আন্দোলন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজনৈতিক সংগঠন হিসেবে সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘এমটিও’ পদে ২৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন