প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ অক্টোবর বিকেলে রাজশাহীর বুধপাড়া এলাকার শিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় শিশুদের হাতে র্যাকেট ফিডার, লুডু, ক্যারম বোর্ড, রুবিকস কিউব ও ক্লে (মডেলিং মাটি) তুলে দেন বন্ধুরা।শিশুদের মধ্যে অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এ উদ্যোগ।
খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে আশা আয়োজকদের।শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্যরা।
সূত্র: প্রথম আলো

শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি
মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত
‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র
খাঁটি মধু চিনবেন কীভাবে
ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন