advertisement

‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র

‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র
নোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফাহাম আব্দুস সালাম রচিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ অক্টোবর রাতে গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।বাঙালি হিসেবে আমরা নিজেদের যতটা শ্রেষ্ঠ মনে করি, বাস্তবে আমাদের চিন্তাভাবনা ও বুদ্ধিবৃত্তিক চর্চা কি ততটাই সমৃদ্ধ? এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় বইটি।

এতে লেখক বাঙালির রাজনৈতিক বোধ, ঔপনিবেশিক মানসিকতা, পুঁজিবাদ, ভাষা ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রচলিত বিশ্বাস ও চিন্তাধারাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে তিনি পাঠককে আত্মসমালোচনা করতে এবং সমাজকে নতুনভাবে বিশ্লেষণ করতে উৎসাহিত করেন।বইটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর সাবলীল উপস্থাপনা, প্রথাগত চিন্তার বাইরে গিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা এবং পাঠকের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলার ক্ষমতা।

তবে বাঙালি সমাজের সামগ্রিক চিত্র তুলে ধরতে গিয়ে লেখকের কিছু বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণের সুযোগও রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ ১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্স... একঝলক (২৯ অক্টোবর ২০২৬) একঝলক (২৯ অক্টোবর ২০২৬) সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর
advertisement

আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, রোগের পূর্বাভাস এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার ফলে মৃত্যুহার কমেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ

১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ
ময়মনসিংহ বন্ধুসভার একটি ভালো কাজ।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বামী মারা গেছেন প্রায় ১৬ বছর আগে। পাঁচ মেয়েকে অনেক কষ্টে বড় করে বিয়ে দিয়েছেন। এখন তাঁর সংসারে একমাত্র সঙ্গী প্রতিবন্ধী ছেলে। বয়সের ভারে শরীরও আর আগের মতো চলে না। এর মধ্যে প্রতিদিনের আরেকটি বড় কষ্ট ছিল, দূরের গ্রাম থেকে পানি এনে খাওয়া। নিজের বাড়িতে নলকূপ না থাকায় সেই কষ্ট বয়ে বেড়াতে হয়েছে বছরের পর বছর। এবার বাড়ির কাছেই বসেছে সুপেয় পানির নলকূপ।

এতে যেন দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের মোছা. মালেখার।নতুন নলকূপের পাশে দাঁড়িয়ে মালেখা বলেন, ‘প্রায় ১৬ বছর হলো আমার স্বামী নাই। পাঁচ মেয়ের পর একমাত্র ছোয়ালডাও প্রতিবন্ধী। এই দূরের আরেক গাঁও থিকে পানি টানিয়া খাওয়ার কষ্টটা এবার মিটল।’ময়মনসিংহ বন্ধুসভার কিনে দেওয়া নলকূপমালেখার স্বামী গিয়াস উদ্দিন মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব একাই সামলেছেন তিনি।

অভাব-অনটনের মধ্যে পাঁচ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঘূর্ণিঝড় অর্ণব স্থল নিম্নচাপে দুর্বল হয়েছে। এর প্রভাবে রাজশাহী, খুলনা ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায়ও হালকা বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন