ফিফার একটি বিশ্বকাপে বাংলাদেশ। শুধু অংশ নেওয়াই নয়, টানা দুই ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালেও উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৫ ফুটবল দল। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম আসর। এতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১৮৯টি দেশের কিশোর ফুটবল দল।তবে এই টুর্নামেন্টের ধরন প্রচলিত বিশ্বকাপের চেয়ে আলাদা।
এখানে শুধু একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেই আয়োজন শেষ হচ্ছে না, ছয়টি স্তরে আলাদা প্রতিযোগিতার মাধ্যমে সব দলকে শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হচ্ছে।ফিফার নতুন এই আয়োজনের মূল উদ্দেশ্য কম বয়সী ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বাড়ানো। সে জন্য ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়েছে, ছোট করা হয়েছে মাঠ এবং ১১ জনের বদলে খেলছে ৮ জনের দল।
সবচেয়ে বড় পার্থক্য, বাছাইপর্বে দলের অবস্থানের ভিত্তিতে পরের ধাপে ছয়টি স্তরে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারীদের।
সূত্র: প্রথম আলো

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬)
মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল
র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক
মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন