স্বাস্থ্যসচেতনতার কারণে অনেকেই দৈনন্দিন খাবারে মধু রাখতে পছন্দ করেন। তবে বাজারে মধু কেনার সময় এর বিশুদ্ধতা, গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। শুধু রং, ঘনত্ব বা স্বাদ দেখে খাঁটি মধু চেনা যায় না।১. লেবেল ও মান যাচাই করুনবোতলজাত মধু কেনার সময় লেবেল, উৎপাদন ও মেয়াদের তারিখ, প্রস্তুতকারকের পরিচয় এবং বোতলের সিল পরীক্ষা করুন। উপাদানের তালিকায় বাড়তি চিনি বা অন্য মিষ্টিকারক আছে কি না, দেখুন।
মধুতে প্রাকৃতিকভাবেই গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। তাই শর্করার উল্লেখ থাকলেই মধু ভেজাল, এমন ধারণা ঠিক নয়।২. রং ও ঘনত্বে বিভ্রান্ত হবেন নামধু প্রায় বর্ণহীন থেকে গাঢ় বাদামি হতে পারে। ফুলের উৎস অনুযায়ী এর ঘ্রাণ, স্বাদ ও ঘনত্বেও পার্থক্য হয়। গাঢ় রঙের মধু বেশি খাঁটি, ঘন মধু ভালো কিংবা পাতলা মধু ভেজাল—এমন ধারণার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই।
অস্বাভাবিক গন্ধ, ফেনা বা গাঁজনের লক্ষণ দেখা গেলে সতর্ক হোন।৩. মধু জমে যাওয়া কি ভেজালের লক্ষণ?না।
সূত্র: প্রথম আলো

আজকের বিনিময় হার
ইজি ফ্যাশনে নিয়োগ, চাকরির সুযোগ পাবেন ৬০০ প্রার্থী, বেতন ১৪০০০
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন