সকালের আলো ফোটার আগেই শুরু হয় তাঁর দিনের ব্যস্ততা। হাতে পত্রিকার বান্ডিল নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে, কখনো অফিসে, কখনো পরিচিত পাঠকের বাড়িতে ছুটে চলেন তিনি। ২৫ বছর ধরে এভাবেই চলছে তাঁর জীবন।গল্পটা শেফালী রুদ্র পালের (৭৪)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা। ঈদগাঁওয়ের মানুষের কাছে তিনি পরিচিত ‘শেফালী মাসি’ নামে।
অনেকেই তাঁকে ‘প্রিয় মাসি’ নামেও ডাকেন।শেফালীর বাবা ছিলেন পত্রিকা বিক্রেতা। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে সংবাদপত্রের সঙ্গে পরিচয় তাঁর। পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হলেও আর্থিক সংকটে পঞ্চম শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।মোহাম্মদ হাশিম, সংবাদপত্রের এজেন্ট, কক্সবাজার।বার্ধক্য শেফালীকে থামিয়ে রাখতে পারেনি। কখনো হেঁটে হেঁটে, আবার কখনো স্টেশনে বসে পত্রিকা বিক্রি করেন তিনি। লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সৎ ও স্বচ্ছ শেফালী।
কখনো এক টাকাও বকেয়া রাখেননি।১৪ বছর বয়সে ১৯৬৬ সালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুদ্রপাড়ার রবীন্দ্র রুদ্রর সঙ্গে তাঁর বিয়ে হয়।
সূত্র: প্রথম আলো

শিক্ষাজীবনের শুরুতে শিশুদের ভয় পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক আচরণ
কাঁচা সোনা
ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন