বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানমেলা। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই মেলার এবারের প্রতিপাদ্য ‘প্রান্তিক জীবনের জন্য উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান’।
ছয় বছর পর এবার জ্ঞানমেলা হতে যাচ্ছে।২০০৪ সালে যাত্রা শুরু করা জ্ঞানমেলা গ্রামীণ জনপদে তথ্যপ্রযুক্তি, স্থানীয় জ্ঞান, উদ্ভাবন ও লোকজ সংস্কৃতির সম্মিলিত আয়োজন হিসেবে পরিচিত।
শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠকে ঘিরে গড়ে ওঠা এই আয়োজনের উদ্দেশ্য মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জ্ঞানের সংযোগ তৈরি করা এবং পারস্পরিক শেখার সুযোগ বাড়ানো।এর আগের আয়োজনগুলোতে প্রযুক্তি ও স্থানীয় উদ্ভাবন প্রদর্শন, সেমিনার, আলোচনা, বিতর্ক, আলোকচিত্র ও লোকজ ঐতিহ্যের প্রদর্শনীর পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থান পেয়েছে।
সূত্র: প্রথম আলো

এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ
এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন