সেই কবে থেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়েওখাঁটি সোনার সন্ধান মিলল নাজগৎজুড়ে কত মানুষ, প্রকৃতির রং-রূপ,কত না সুঘ্রাণের ছড়াছড়ি!দূর থেকে যেন সব সুন্দর, সবই খাঁটি-সান্নিধ্যে সব ফাঁকি; সবই অলীক!সবটাই লাগে খুব অচেনা।বহুকাল ধরে হৃদয় যারেআপনার চেয়েও আপন ভেবে নিজের মানেপ্রেম ভালোবাসার অন্ধ মোহেআস্থার মায়াতেও বাঁধে মনেপ্রাণে,যক্ষের ধন ভেবে আগলে রাখেঘনঘোর আঁধিয়ায়; ঝড় তুফানে!দিনশেষে তারেও মনে হয় বড্ড অজানা।অতঃপর যাপিতজীবনের অনুধ্যানই বলেপৃথিবীতে গিনিসোনার আদলে সবই কাঁচা সোনা!
সূত্র: প্রথম আলো

লোকনাথ আশ্রমে কার্তিক ব্রত পালন
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশি ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
জেন–জির গন্তব্য কেন বিদেশ
স্বাধীনতার স্বরূপ: ফিতরাতি বাস্তুতন্ত্রে এখতিয়ার, সীমা ও আত্মনিয়ন্ত্রণ
৭৪ বছর বয়সেও পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দেন শেফালী পাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন