ঢাকা উত্তর সিটি করপোরেশন দলের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দলের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন দলের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দলের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে ২১ নভেম্বর...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা।
সোহরাবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, রংপুর থেকে সুতা বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করে সামনে চলে যায়। সামনে গিয়ে এটি আবার হঠাৎ ব্রেক করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনার পর ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
চালক ও সহকারী ট্রাকের কেবিনের ভেতরে আটকা পড়েন।
সূত্র: প্রথম আলো
বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ চানাচুরের প্যাকেট। মোড়কে লেখা ‘ঈগল চানাচুর’ ও ‘ঈগল ফুডস’। তবে ভেতরে রয়েছে মাদক হেরোইন। রাজধানীর মোহাম্মদপুরে এমন ১০টি প্যাকেটসহ মো. ফরিদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মোট ১ হাজার ৫০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের এসি ওয়ার্ল্ড নামের একটি দোকানের সামনে থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হেরোইনের ওজন মোট ১৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।আজ শনিবার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্য জানান।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে টহলে ছিল।
রাত ১০টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ গোপন খবর পায়, বাবর রোডের একটি দোকানের সামনে দুজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন