বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ চানাচুরের প্যাকেট। মোড়কে লেখা ‘ঈগল চানাচুর’ ও ‘ঈগল ফুডস’। তবে ভেতরে রয়েছে মাদক হেরোইন। রাজধানীর মোহাম্মদপুরে এমন ১০টি প্যাকেটসহ মো. ফরিদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মোট ১ হাজার ৫০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের এসি ওয়ার্ল্ড নামের একটি দোকানের সামনে থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হেরোইনের ওজন মোট ১৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।আজ শনিবার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্য জানান।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে টহলে ছিল।
রাত ১০টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ গোপন খবর পায়, বাবর রোডের একটি দোকানের সামনে দুজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন।
সূত্র: প্রথম আলো