রান্নাঘরের অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল আমাদের খুব পরিচিত। এসব পাত্রে ভাত রান্না হয়, ডাল বসে, খিচুড়ি তৈরি হয়। অনেক পরিবারের কাছে এগুলো বেশ সাশ্রয়ীও। পুরোনো অ্যালুমিনিয়ামের পাত্র ভাঙিয়ে নতুন পাত্র বানানোর চলও আছে। বাইরে থেকে চকচকে নতুন হাঁড়ি দেখলে কে বলবে, সেটি খাবারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে?
কিন্তু যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ—আইসিডিডিআর,বি-এর এক যৌথ গবেষণায় এমনই উদ্বেগের কথা উঠে এসেছে। গবেষকেরা দেখেছেন, স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি স্থানীয় অ্যালুমিনিয়ামের হাঁড়ি থেকে রান্নার সময় খাবারে সিসা মিশতে পারে। নতুন হাঁড়িতে এই ঝুঁকি সবচেয়ে বেশি।
আর স্টিলের তারের জালি দিয়ে হাঁড়ি মাজলে সিসা বেরিয়ে আসার পরিমাণ আরও বেড়ে যায়।সিসা বা লেড একটি বিষাক্ত ভারী ধাতু।
সূত্র: প্রথম আলো

কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের
চানাচুরের প্যাকেটে মিলল ‘তিন লাখ টাকার’ হেরাইন, মোহাম্মদপুরে যুবক গ্রেপ্তার
৩ মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
বিরল পাখি ভুজঙ্গের নাম সাপের নামে কেন
নভেম্বরের দুটি দিন কেন খ্রিষ্টানদের কাছে আলাদা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন