advertisement

ভিনগ্রহের প্রাণীর খোঁজে রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা

ভিনগ্রহের প্রাণীর খোঁজে রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা
দীর্ঘদিন থেকেই ভিনগ্রহে কোনো প্রাণী রয়েছে কি না, তা জানতে গবেষণা করছেন বিজ্ঞানীরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে উন্নত সভ্যতা রয়েছে কি না, তা নিয়ে আমাদের জানার শেষ নেই। আর তাই দীর্ঘদিন থেকেই ভিনগ্রহে কোনো প্রাণী রয়েছে কি না, তা জানতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান করতে গিয়ে সম্প্রতি বিজ্ঞানীরা একটি রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করেছেন।

চীনের বিশাল রেডিও টেলিস্কোপ ফাস্টের পুরোনো তথ্যগুলো নতুন সফটওয়্যারের মাধ্যমে পর্যালোচনার সময় এই সংকেত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ২৩৮ আলোকবর্ষ দূরে অবস্থিত কেটু–১৫৫ নক্ষত্র সিস্টেম পর্যবেক্ষণের সময় এই সংকেতের সন্ধান পাওয়া গেছে। এই সিস্টেমে তিনটি সুপার–আর্থ রয়েছে, যার একটি নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে।

দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, প্রাকৃতিক মহাজাগতিক প্রক্রিয়ায় এ ধরনের সংকেত খুব কম তৈরি হয়ে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ
advertisement

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
ধর্মীয় সম্প্রীতির গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জাতীয় পরিচয়কে দুটি বড় ভাগ করার চেষ্টা আমরা দেখতে পাই। একটি হলো ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। এর মূল কথা—আমরা বাঙালি, কারণ আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি হাজার বছরের, আমাদের ভূখণ্ড এই বদ্বীপ। ধর্ম এখানে ব্যক্তিগত বিষয়। ১৯৭২ সালের সংবিধানে এই চিন্তাকেই রাষ্ট্রের চার মূলনীতির একটি করা হয়েছিল।দ্বিতীয়টি ইসলামি পরিচয়ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের।

এর মূল কথা—আমরা শুধু বাঙালি নই, আমরা বাংলাদেশি। পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে আমাদের পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের বড় ভিত্তি হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। এ ধারাটি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমে শক্তিশালী হয়েছে। রাজনীতির মাঠে প্রথম সংজ্ঞাটি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। দ্বিতীয়টি ১৯৭৫–এর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জড়িয়ে আছে বলে ধরে নেওয়া হয়।

গত ৫৫ বছর আমরা অনেকটা এই দুই মেরুতেই দেশকে বুঝেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বেলা ১১টার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি বিজিবি–৭ ব্যাটালিয়নের অধীন বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজিবি জানায়, এর আগে গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মাহবুব আলমের বাঁ হাতের আঙুলে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড

সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড
২০১৬ সালে ইউরো জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর ২৩৪ ম্যাচের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন, আছে অনন্য সব অর্জনও।

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৩–২০২৬)১ম ম্যাচ বিপক্ষ কাজাখস্তান, ২০ আগস্ট ২০০৩ (প্রীতি ম্যাচ)শেষ ম্যাচ বিপক্ষ ওয়েলস, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (নেশনস লিগ)পর্তুগালের জার্সিতে সিআর সেভেনজাতীয় দলের হয়ে ট্রফি—ইউরো (২০১৬), উয়েফা নেশনস লিগ (২০১৮–১৯ ও ২০২৪–২৫)।৩পর্তুগালের হয়ে খেলেছেন ১৮ হাজার ৬০৪ মিনিট।

১৮৬০৪পর্তুগালের জার্সিতে রেকর্ড ১৪৬ গোল ক্রিস্টিয়ানো রোনালদোরসবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন স্পেন ও লুক্সেমবুর্গের বিপক্ষে।১১সবচেয়ে বেশি গোল লুক্সেমবুর্গের বিপক্ষে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন