গুগল ম্যাপের যুগে পথ হারানো আর পথ জিজ্ঞেস করা, দুটোই যেন অপ্রয়োজনীয় হয়ে উঠেছে। তবু নেটওয়ার্ক থাকে না, ম্যাপ ভুল মোড় দেখায়, আর অচেনা শহরে সন্ধ্যা নামে।তখন ফোন পকেটে রেখে আমাদের তাকাতে হয় পাশের মানুষটির দিকে। এ সময়ে পথ জিজ্ঞেস করে অনেককে বিরক্ত মুখ দেখতে হয়, কখনো অবজ্ঞা, কখনো ভুল ইশারা।
অথচ মহানবী (সা.) পথহারাকে পথ দেখানোকে ইবাদত বলে গণ্য করেছেন।রাস্তারও হক আছে রাস্তায় বসে আড্ডা দেওয়া নিয়ে সাহাবিদের সঙ্গে নবীজির একটি কথোপকথন হাদিসে এসেছে।
নবীজি (সা.) বললেন, ‘তোমরা রাস্তায় বসা থেকে সতর্ক থাকো।’ সাহাবিরা বললেন, তাঁদের তো মজলিসে বসতেই হয়, সেখানেই কথাবার্তা হয়।তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসা তোমার জন্য সদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা সদকা, পথহারা মানুষকে পথ দেখানো সদকা।তখন তিনি বললেন, ‘যদি বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করো।’ রাস্তার হক কী জানতে চাইলে তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ থেকে নিষেধ করা।
সূত্র: প্রথম আলো

দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন