advertisement

পছন্দের দুই দেহরক্ষীর ৩০ গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দিরা

পছন্দের দুই দেহরক্ষীর ৩০ গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন ইন্দিরা
নয়াদিল্লির ত্রিমূর্তি ভবনে শায়িত ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মরদেহ। পাশে তাঁর ছেলে রাজীব গান্ধী (বাঁয়ে)। ইন্দিরা গান্ধী তাঁর দুই শিখ দেহরক্ষীর হাতে নিহত হন। ৩১ অক্টোবর, ১৯৮৪
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর পছন্দের শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। ‘অপারেশন ব্লু স্টার’-এর জের ধরে এই ট্র্যাজিক হত্যাকাণ্ড ঘটে, যা ভারতের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা করেছিল।দিনটি আর দশটা সাধারণ দিনের মতোই ছিল। সকাল থেকে চারপাশ রোদ-ঝলমলে। অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সাড়ে সাতটার মধ্যে তিনি তৈরি হয়ে যান।

আলমারি থেকে বেছে নেন কালো পাড়ের গেরুয়া রঙের একটি শাড়ি। দিনের শুরুতেই বিদেশি এক তথ্যচিত্র নির্মাতার সঙ্গে শুটিং আছে। তাই, হয়তো এই শাড়িটি বেছে নিয়েছিলেন। শাড়ি পরে তৈরি হয়ে আসেন নাশতার টেবিলে। নাশতার পর মেকআপম্যান তাঁর মুখে সামান্য পাউডার ও ব্লাশার লাগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে হাজির হন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কে পি মাথুর, নিয়মমাফিক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। দিনটি ছিল ১৯৮৪ সালের ৩১ অক্টোবর।

সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিনের প্রথম সাক্ষাৎসূচি (অ্যাপয়েন্টমেন্ট) দেওয়া ছিল পিটার উস্তিনভকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা আমেরিকান ড্রিম নিয়ে কিছু ভাবনা মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়... ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
advertisement

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।উড়োজাহাজের আরোহী যাত্রী ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে। বাহামাগামী উড়োজাহাজটি আকাশ থেকে ছিটকে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

সড়কে তৈরি হওয়া বড় গর্তের চারপাশে পিচ ও কংক্রিটের টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলছিল। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে ইঞ্চি পরিমাপ দূরে উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

দুর্ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে

অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জন চাকরির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ থেকে। ২৩ নভেম্বর ২০২৬-এ আবেদন শেষ হবে।

পদের নাম ও সংখ্যা ১. ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা: ১০ বেতনস্কেল: ২৪০০০-৫৮০০০বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২২. অফিস সহকারয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১২বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০৩. অফিস সহায়কপদসংখ্যা: ১৩বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০বয়সসংক্রান্ত তথ্যআবেদনকারীর বয়স ১ নভেম্বর সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।চলতি বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগ, অনুমোদন ৪ হাজার এসআই আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফসলের সুরক্ষা দিচ্ছে বক, হয়ে উঠছে মানিকগঞ্জের ‘কৃষকের বন্ধু’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন