advertisement

ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’

ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’
সংবাদ সম্মেলনে কথা বলছেন ফিল সিমন্স
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটে নতুন আশার গল্প লেখা হয়েছিল। প্রতিপক্ষের মাঠে গিয়ে তাদের হারিয়ে দেওয়া, সেটিও আবার টেস্টে, বাংলাদেশের ক্রিকেটে এমন আনন্দের উপলক্ষ খুব বেশি আসেনি। কিন্তু সেই জয়ের রেশ কাটতে না কাটতেই যেন উল্টো পথে হাঁটতে শুরু করেছে দল। ডারউইনের সেই বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সব সংস্করণ মিলিয়ে একটিতেও জয়ের দেখা পায়নি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার। এরপর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ড্র। ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে সংস্করণে দুই ম্যাচ খেলে দুটিতেই হার। সর্বশেষ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও হার। একটি স্মরণীয় জয়ের পর ব্যর্থতার তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের আগে দলের এই বাস্তবতা স্বীকার করেছেন কোচ ফিল সিমন্সও।

তাঁর কথায়, সমস্যাটা সবচেয়ে বেশি ব্যাটিংয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
advertisement

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
ডিআইইউ বন্ধুসভার একটি ভালো কাজ।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জীবনের প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি বিল্লাল মিয়াকে। একটি হাত না থাকলেও নিজের শ্রম ও সামর্থ্য দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশপথের পাশে ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেন তিনি। প্রতিদিনের আয় দিয়েই চলে জীবনযাপন।শীতের আগমন মানেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। এই ঋতুকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি হয় বাড়তি আয়ের সম্ভাবনা।

বিল্লাল মিয়ার জীবনেও সেই সম্ভাবনাকে কিছুটা সহজ করে দিতে এগিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন।

তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।বন্ধুসভার বন্ধুরা মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো মানে কেবল সাহায্য করা নয়; বরং তাঁর কাজের প্রতি সম্মান জানানো এবং নিজের সামর্থ্যে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন