বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সি নিয়ে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরা চাইলে নিজেদের মধ্যে লড়াই করতে পারেন। তাতে অবশ্য আপত্তি নেই শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির। কিন্তু বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড ফারহান আলীর জার্সি অন্য কারও নেওয়া চলবে না। সেটি যে তাঁর চাই!
শুধু তা-ই নয়, ফারহানের জার্সি নেওয়ার চেষ্টা করলে নিজের দলের সেই খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন তিনি।আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ ফুটবলারকে নিয়ে এমন মজার মন্তব্য করেন মুতাইরি।ফারহানকে নিজের প্রিয় খেলোয়াড় উল্লেখ করে মুতাইরি বলেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমার চাই।
দলের কোনো খেলোয়াড় যদি সেই জার্সি নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করব।
সূত্র: প্রথম আলো

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর
ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’
ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল
কোচের চোখ ট্রফিতে, হামজাকে উপহার দিয়ে শুরু করতে চান তপু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন