advertisement

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
বাংলাদেশ দলের অনুশীলনে মোস্তাফিজুর রহমান। ছবিটি ১০ অক্টোবর, ২০২৬–এ তোলা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। মোস্তাফিজকে সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’।

থাকছে টিকিট কেনায় ছাড়।মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের লক্ষ্য, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে প্রিয় ক্রিকেটারকে সমর্থন জানানো।শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিটেও থাকছে ছাড়।

রেনেগেডসের ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।মোস্তাফিজও বিগ ব্যাশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’ অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প রোনালদোর বিদায়ের নেপথ্যে কী রোনালদোর বিদায়ের নেপথ্যে কী
advertisement

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র।

দণ্ডপ্রাপ্ত সেনাসদস্যরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১)।সেনা সূত্র জানায়, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজির জন্য আটকে রাখার ঘটনায় ডিজিএফআইয়ের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামানসহ ছয়জনকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানায় ওই ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর পর ডিজিএফআইয়ের এই দুই সেনাসদস্য আল মামুন ও নুরুজ্জামানকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম

যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু প্রথম আলোর, তা ছাড়িয়ে গেছে: ম তামিম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য ম তামিম বলেন, প্রথম আলো যে প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল, তা শুধু পূরণই করেনি, তার চেয়েও বেশি করেছে। ৪ নভেম্বর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। বিস্তারিত ভিডিওতে…https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-prtisruti-diye-zatra-suru-prthm-alor-ta-chariye-geche-m-tamim

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন