advertisement

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া
রক্তের ক্যানসারে আক্রান্ত শিশু মিনহা রহমান রিদা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘প্রথমেই মনে হয়েছে, আমার ছোট বাচ্চাটার কেন এমন হলো? এত দিন পর বাচ্চাটা হলো...এসব কথা বলতে গেলে বুক ফেটে যায়। সারাক্ষণ মেয়েকে নিয়ে চিন্তায় থাকি, কখন কী হয়ে যায়। হাসপাতালে গেলে মেয়ের ভেইন পাওয়া যায় না, ক্যানুলা নষ্ট হয়ে যায়, মেয়ে চিৎকার করে কাঁদে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করি। এটা তো এখন আমাদের জীবনের অংশ, তাই সব মেনে নিয়েছি।’কথাগুলো যখন বলছিলেন, তখন মালিহা মোবাকশ্বেরার দুই চোখ থেকে অঝোরে পানি ঝরছিল।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচিত শিশু মিনহা রহমান রিদার মা। ১৪ মাস বয়সী মিনহা রক্তের ক্যানসারে ভুগছে ১১ মাস বয়স থেকে। এই মিনহার চিকিৎসা সহায়তায় দেশ–বিদেশ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। মিনহার মামা শাহাদাত জামান সৈকত মিনহার চিকিৎসায় সহায়তার জন্য একটি ওয়েবসাইট (https://saveminha.xyz/) তৈরি করেন। তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পর মাত্র ১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকার বেশি সহায়তা পাওয়া যায়।

সহায়তার পরিমাণ দ্রুত বাড়তে থাকলে আরেক পোস্টে শাহাদাত বলেন, আর টাকা লাগবে না।সহায়তা হিসেবে পাওয়া টাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মিনহার চিকিৎসা চলছে।কথা বলার এক পর্যায়ে মিনহার মা মালিহা মোবাকশ্বেরার মুখে একটু হাসি দেখা গেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্যরি, সবাইকে খুশি করতে পারিনি স্যরি, সবাইকে খুশি করতে পারিনি বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল গত ষাট বছরের মধ্যে র‍্যামের দাম এখন সবচেয়ে বেশি কেন, দাম কমবে কবে গত ষাট বছরের মধ্যে র‍্যামের দাম এখন সবচেয়ে বেশি কেন, দাম কমবে কবে ওয়ান শোল্ডার পার্টিওয়্যারে টালি সুন্দরীর নতুন ঝলক ওয়ান শোল্ডার পার্টিওয়্যারে টালি সুন্দরীর নতুন ঝলক
advertisement

পেস বোলিংই সব কিছু নয়

পেস বোলিংই সব কিছু নয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/pes-bolingi-sb-kichu-ny

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্যরি, সবাইকে খুশি করতে পারিনি

স্যরি, সবাইকে খুশি করতে পারিনি
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৯৯৮ সালের ৪ নভেম্বর আমরা প্রথম আলো শুরু করি। আমাদের ঘোষিত মূল্যবোধ ছিল এবং আছে, আমরা সুসাংবাদিকতা করি পেশাদারত্বের সঙ্গে, ধারণ করি সৃজনশীলতাকে, মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সততার প্রশ্নে সব সময় থাকি নিরাপস। আমাদের চিত্ত ভয়শূন্য, তাই মাথা থাকে উঁচু। আমরা ২৮ বছরের চলার পথে কখনো ভুল করেছি, ভুলটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেছি এবং সংশোধন করেছি।

তারপরও বলব, আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য আমরা আন্তরিকভাবে স্যরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।এই তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী।আটক শ্রমিকদের মধ্যে মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়েছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

আজ বুধবার তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।এদিকে তিন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন