গত দেড় বছরে কম্পিউটারের র্যামের (RAM) দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এই বছরের বাকি সময়ও দাম কমার কোনো সম্ভাবনা নেই। অথচ গত ষাট বছর ধরে এই যন্ত্রাংশের দাম সব সময় নিয়মিত কমে আসছিল।হঠাৎ করে এমন দাম বেড়ে যাওয়াটা সত্যিই মেনে নেওয়া কঠিন। তাই সবাই এই পরিস্থিতির নাম দিয়েছে ‘র্যাম অ্যাপোক্যালিপস’ বা র্যামসংকট। এককালের পানির দামে এই জিনিস এখন যেন এক বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে।
আর এ কারণেই নতুন কোনো ফোন, কম্পিউটার বা ট্যাবলেট কিনতে চাইলে এখন থেকে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।র্যাম আসলে কী?র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো যেকোনো কম্পিউটারের খুব জরুরি একটি অংশ। এটি কম্পিউটারকে দ্রুত কাজ করতে এবং তথ্য পড়তে সাহায্য করে।কম্পিউটারের ব্রেইন বা সিপিইউের কাজ করার জন্য সব সময় তথ্যের অবিরাম সরবরাহ দরকার হয়, যা সাধারণত হার্ড ড্রাইভে জমা থাকে।
কিন্তু হার্ড ড্রাইভ যতই ভালো হোক না কেন, সিপিইউকে ঠিকমতো তথ্য জোগাড় করে দেওয়ার জন্য তা যথেষ্ট দ্রুতগতির নয়।
সূত্র: প্রথম আলো

স্যরি, সবাইকে খুশি করতে পারিনি
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক
আয়কর রিটার্ন তৈরিতে ১০টি সাধারণ ভুল
ওয়ান শোল্ডার পার্টিওয়্যারে টালি সুন্দরীর নতুন ঝলক
দেশেই ভ্যানিলার চাষ শুরু, বিশ্ববাজারে এক কেজির দাম ৩০ হাজার টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন