কাঠমান্ডুর কীর্তিপুরে এখন ব্যাট-বলের লড়াই। সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার। কেউ তরুণ, কেউ অভিজ্ঞ। কারও ব্যাটে রানবন্যা, কারও বোলিংয়ে উইকেটের দেখা। আবার কেউ এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের অভিযানটা কেমন কাটছে? কে আলো ছড়াচ্ছেন, কে খুঁজছেন নিজেকে?
তার আগে একটু জেনে নেওয়া যাক, কেমন এই টুর্নামেন্ট।আইসিসির স্বীকৃতি, তারকাদের মেলানেপাল প্রিমিয়ার লিগের যাত্রা শুরু ২০২৪ সালে। চলছে তৃতীয় আসর। তবে এবারের আসর আগের দুটির চেয়ে একটু আলাদা। কারণ, গত ১৬ অক্টোবর আইসিসির স্বীকৃতি পেয়েছে টুর্নামেন্টটি। নেপালের ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর।এবারের এনপিএলে তারকারও কমতি নেই।
ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, ডেভিড ম্যালান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখেরা খেলছেন।
সূত্র: প্রথম আলো

নিউজিল্যান্ড ও পাকিস্তানে টেস্ট জয়ের গল্প
এখন আর হারানোর কিছু নেই: লিটন
মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের
জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারত
আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন