জন্মদিনের পার্টি মানেই কেক, রঙিন বেলুন আর ঝলমলে সাজসজ্জা এমন ধারণা বদলে দিলেন শানায়া কাপুর। ২ নভেম্বর ২৭ বছরে পা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে তাঁর আয়োজন ছিল একেবারেই অন্য রকম।হ্যালোইন আবহে উইচ-থিমের পার্টিতে ছিল মোমবাতির আলো, গাঢ় লাল গোলাপ, কালো রঙের সাজসজ্জা আর বিশেষভাবে তৈরি করা খাবারের মেনু।
ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমে ওঠা এই আয়োজনে ছিলেন খুশি কাপুর, সুহানা খান ও অনন্যা পান্ডের মতো তারকারাও।মোমবাতির আলোয় রহস্যময় সাজশানায়ার জন্মদিনের আয়োজনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর বোন খুশি কাপুর। ছবিগুলোতে চোখে পড়ে পার্টির ব্যতিক্রমী সাজসজ্জা। লম্বা ডাইনিং টেবিলে বিছানো ছিল কালো লেসের নকশার টেবিলক্লথ। তার ওপর সাজানো কালো প্লেট, সোনালি রঙের কাটলারি ও কাচের গ্লাস।
View this post on Instagram A post shared by Shanaya Kapoor (@shanayakapoor02) টেবিলজুড়ে রাখা সাদা পিলার ক্যান্ডল আর গাঢ় লাল গোলাপের ফুলের সাজ পুরো পরিবেশে এনেছিল রহস্যময় আবহ।
সূত্র: প্রথম আলো

গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর
‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ
এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে?
গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন