অমরত্বের স্বপ্ন ঘিরে বাড়ছে হাজার কোটি ডলারের ব্যবসা। মানুষের আয়ু ১৫০ বছর করা ও বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরিতে গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
অমরত্বের স্বপ্ন ঘিরে বাড়ছে হাজার কোটি ডলারের ব্যবসা। মানুষের আয়ু ১৫০ বছর করা ও বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরিতে গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সাতক্ষীরায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর বড় অংশই এখন চরম খাদ্যসংকটে রয়েছে। এসব পরিবারের ৭৪ দশমিক ৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই আসামি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর প্রকৃতি। তাই তিনি জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান, নীরবতা পালন করেন। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।বারবার মায়ের ফোন পেয়ে তাহসিফ জানিয়েছিলেন ‘ফিরছি’, পরদিন তুরাগে ভাসছিল লাশমামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ মঙ্গলবার ঢাকার আদালতে এই রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।শামসুদ্দোহা সুমন বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে।এই মামলায় গ্রেপ্তারের পর গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
ভোর চারটা। উপকূল অঞ্চলের স্কুলশিক্ষক রফিক (ছদ্মনাম) রেডিওতে কান পেতে আছেন। ঘূর্ণিঝড় আসছে, কিন্তু কোথায় আঘাত করবে, কতটা শক্তিতে? এই উত্তর পেতে একেকটা ঘণ্টার দেরি মানে একেকটা জীবনের ঝুঁকি।এখানেই এগিয়ে আসছে এআই আবহাওয়া মডেল। ২০২৬ সালের আগস্টে গুগল ডিপমাইন্ড জানাল, তাদের ওয়েদারনেক্সট মডেল ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা ও বাতাসের কাঠামো পূর্বাভাসে অত্যাধুনিক নির্ভুলতা দেখিয়েছে।
মডেলটি প্রায় পাঁচ হাজার ঐতিহাসিক ঝড়ের তথ্য থেকে ‘শিখেছে’। একটা মাত্র উত্তর না দিয়ে সে বহু সম্ভাব্য চিত্র বা পূর্বাভাসের গুচ্ছ (ইনসেম্বল) তৈরি করে, যাতে অনিশ্চয়তাটাও বোঝা যায়। আবহাওয়াবিদেরা তা সহায়ক তথ্য হিসেবে কাজে লাগান। গুগল নিজেও বলছে, সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তার জন্য স্থানীয় আবহাওয়া সংস্থার দিকেই ভরসা করতে হবে। বঙ্গোপসাগরের উপকূলের দেশ হিসেবে আমাদের জন্য এই খবর আশা জাগায়।তবে ঝুঁকি কিছুটা আছে।
এআই শেখে অতীত থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন