advertisement

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্ষেত্রে ‘কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’র কড়াকড়ি থাকবে।ফিফার এই সিদ্ধান্ত এল গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকালের মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে এবং এর সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসম্পর্কিত তালিকাভুক্ত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল।এর আগে ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো এই বাতিল হওয়া পরিকল্পনার জন্য ক্ষমা চান।

তবে সেই পরিকল্পনাটি কীভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে ইনফান্তিনো কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেননি এবং উয়েফার কাছে প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন।গতকাল উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের কাছে চিঠি পাঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি ‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’ ‘সেদিন আমি চারটি গুলি খাইছিলাম’ যেভাবে ফুটবলে আগমন জামালের যেভাবে ফুটবলে আগমন জামালের ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয় ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
advertisement

পোশাকশ্রমিকদের প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের প্রতি সরকার আগেই সহানুভূতিশীল হয়ে কমিশন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ, থমথমে গাজীপুর শিল্পাঞ্চল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া সতর্কতায় মহাসড়ক ছেড়ে গিয়েছে শ্রমিকরা। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিল্পাঞ্চলে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন