advertisement

ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও

ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও
আফগানিস্তান এখন ওয়ানডের ষষ্ঠ দল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুধু ওপরেই উঠছে আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি ১৭ বছরের মাথায় উঠে গেল আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান।

টি–টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সাত, টেস্টে নয়।আফগানিস্তানের পেছনে আছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। বাংলাদেশও পেছনে, আছে নবম স্থানে।আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান (৯৪) হলেও আফগানরা এগিয়ে ভগ্নাংশের ব্যবধানে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত।

দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে দলটি।বাংলাদেশ আছে নয়ে২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো দলটি এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে জিতেছে ৯৬টি।অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’আয়ারল্যান্ডকে ৪–০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা নাচতে যাওয়ার স্বাধীনতা ও স্ত্রীর রান্নার কোর্সের খরচ: ফুটবলারদের চুক্তিতে যত অদ্ভুত শর্ত নাচতে যাওয়ার স্বাধীনতা ও স্ত্রীর রান্নার কোর্সের খরচ: ফুটবলারদের চুক্তিতে যত অদ্ভুত... বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের
advertisement

এনসিপির ক্রীড়া উইং এনএসএ’র দায়িত্বে ফাহিম-নাজমুল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ক্রীড়া উইং হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) আত্মপ্রকাশ করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাবি ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় পোশাকশ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল শুরু হয়। সোমবার বিকেলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রায় চার ঘণ্টা অবরোধের পর নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছেড়েছেন পোশাকশ্রমিকেরা। অবরোধ প্রত্যাহারের পর শুরু হয়েছে যানবাহন চলাচল।আজ সোমবার বিকেল চারটার দিকে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে দুপুর ১২টা থেকে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

তাঁরা সড়কে অগ্নিসংযোগও করেন।পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধশ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় হাজার হাজার যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়। যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।শ্রমিক নেতৃবৃন্দ এলেও তাঁদেরকে গুরুত্ব দেননি আন্দোলনরত শ্রমিকেরা।

তাঁদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিলে তাঁরা চলে যেতে বাধ্য হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন