advertisement

ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর
ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে যান শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।শেরেবাংলা নগরের এই মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থীরা বলছেন, মাঠটিতে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। এ ছাড়া কোনো ধরনের মেলার কার্যক্রমও মাঠে পরিচালনা করা যাবে না।

মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।পুরোনো বাণিজ্য মেলার মাঠের দিকে ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে আজ ‎সোমবার দুপুর ১২টার দিকে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে।

এরপর তারা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো-জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ ‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে’— এই বর্গি কারা ‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে’— এই বর্গি কারা পঁচাত্তরের অস্থির সময়: ৩ নভেম্বর প্রথম প্রতিরোধ পঁচাত্তরের অস্থির সময়: ৩ নভেম্বর প্রথম প্রতিরোধ মিরপুরে শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ, মেট্টোরেলের দুটি স্টেশন বন্ধ মিরপুরে শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ, মেট্টোরেলের দুটি স্টেশন ব... অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু, বাংলাদেশে প্রভাব কতটা? অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু, বাংলাদেশে প্রভাব কতটা?
advertisement

আগামী শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হবে শিক্ষকদের, মাউশির নির্দেশনা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দিবসটির তাৎপর্য তুলে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুদূর যুক্তরাষ্ট্র থেকে যে বার্তা পাঠালেন নায়িকা মৌসুমী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সুদূর যুক্তরাষ্ট্র থেকে যে বার্তা পাঠালেন নায়িকা মৌসুমী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
মৌসুমী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স এখন ৫৩ বছর। তবে বয়স নিয়ে তাঁর ভাবনা বরাবরই সহজ। তাঁর ভাষায়, বয়স কেবল একটি সংখ্যা; মনের বয়স না বাড়লেই হলো। জন্মদিনে তাই বয়সের হিসাবের চেয়ে তাঁর অনুরাগীদের আগ্রহ—কেমন আছেন মৌসুমী, কবে ফিরছেন দেশে, আবার কবে দেখা যাবে পর্দায়? নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মৌসুমী।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন সালমান শাহকে। ছবিটি মুক্তির পর দুজনই রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘অন্তরে অন্তরে’সহ বেশ কয়েকটি ছবিতে তাঁদের জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।তবে সালমান শাহর পাশাপাশি ওমর সানীর সঙ্গেও মৌসুমীর জুটি ঢালিউডে আলোচিত হয়। ‘দোলা’সহ বিভিন্ন ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করেন তাঁরা।

পর্দার জনপ্রিয় জুটি হয়ে ওঠেন বাস্তব জীবনের সঙ্গী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন