ফুটন্ত গরম পানির নিচে রাখার পরও গলছে না একটি কোন আইসক্রিম। সম্প্রতি এমন একটি ভিডিও ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। গরম পানি ও বারবিকিউ চুলার মধ্যে রাখার পরও আইসক্রিমে ধোঁয়া ওঠেনি বা গলছিল না। এটি দেখে সোশ্যাল মিডিয়ার সবাই ভীষণ অবাক হন। সবার মনে একটাই প্রশ্ন, কোন উপাদানের কারণে আইসক্রিমটি এত বেশি তাপমাত্রা সহ্য করতে পারছে?
এগুলো কি তবে কোনো নকল আইসক্রিম?সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ফ্লেচ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, একজন মানুষ কল থেকে পড়া ধোঁয়া ওঠা গরম পানির নিচে একটি কোন আইসক্রিম ধরে রেখেছেন।গরম পানি লাগার পরও আইসক্রিমটি গলে যাওয়ার বদলে একদম শক্ত হয়ে থাকে। পানির কলের গায়ে দেখা যায়, আরও কয়েক ব্যক্তি পাশে দাঁড়িয়ে এই অদ্ভুত কাণ্ড দেখছেন।
প্রায় না–গলা এই আইসক্রিম দেখে সবাই অবাক!দৃশ্যটি দেখে পাশে থাকা একজন মন্তব্য করেন, ‘আমরা সন্তানদের এ কোন নতুন ধরনের আইসক্রিম খাওয়াচ্ছি?
সূত্র: প্রথম আলো

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আটলান্টিকের ওপার থেকে যা বললেন বাচ্চু
পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি
সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ
অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
কর্মক্ষেত্রে মানসিক চাপ: মহানবী (সা.) কীভাবে কাজের চাপ সামলাতেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন